মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০

সরকারের ভেতরেই খুনি

সরকারের ভেতরেই খুনি

শীর্ষবিন্দু নিউজ: সরকারের ভেতরেই খুনি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অপহরণ, গুম ও খুন বন্ধের দাবিতে জেএসডি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রব বলেন, সব জায়গায় ছাত্রলীগ-যুবলীগ নিজ দলের লোকজনকে গুম-খুন-অপহরণ করছে আর প্রধানমন্ত্রী বলছেন, বিরোধী দল এসব করছে। নারায়ণগঞ্জের মানুষ জানে কারা খুনি অথচ আপনি বলছেন বিরোধীদল। আপনি খুনিদের প্রটেকশন দিচ্ছেন। আপনার সরকারের ভেতরেই খুনি আছে। ৭ লাশের দায়ভার প্রধানমন্ত্রী হিসেবে অপনাকেই নিতে হবে। তিনি বলেন, এ প্রশাসন দিয়ে মানুষকে গণতন্ত্র দেওয়া সম্ভব না। স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আপনার সিংহাসন পুড়ে যাবে, উড়ে যাবে, জ্বলে যাবে এ সিংহাসন থাকবে না। এ সরকার ব্যর্থ।

রব বলেন, বিশ্বের সব মানুষের ধারণা, নারায়ণগঞ্জ মৃত্যুর উপত্যকা। আমরা এখনো মরি নাই। গুম-খুন-হত্যা-অপহরণের প্রতিবাদ করবো। তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে অস্ত্র ধরেছিলাম বাংলাদেশ স্বাধীন করার জন্য। প্রয়োজনে আরেকটি রাজনৈতিক যুদ্ধ হবে। সকল রাজনৈতিক দলকে দলমত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মতো এ সরকারের পতন ঘটাতে হবে।

জেএসডির জেলা সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন- জেএসডির কেন্দ্রীয় সহ সভাপতি এমএ গুফরান, সধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবু রহমান মাসুম, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের জেলার সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026