মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩০

এমভি শাথিল উদ্ধার হলো ৩০ ঘণ্টা পর

এমভি শাথিল উদ্ধার হলো ৩০ ঘণ্টা পর

শীর্ষবিন্দু নিউজ: পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি শাথিল ৩০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ লঞ্চটি উদ্ধার করে। এর মধ্য দিয়ে লঞ্চটির উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পরিচালক মোহাম্মদ হোসেন আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

তিনি আনুষ্ঠানিক ঘোষণায় জানান, লঞ্চ দুর্ঘটনায় সর্বমোট ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুই জন। রোববার বিকেল ৩টার দিকে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় হামজা। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে উদ্ধার হয় এমভি শাথিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ শনিবার বিকেল পৌনে ৬টার দিকে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেয়। কিন্তু রাত ৩টার দিকে ঝড়ের কবলে পড়ে মাঝ পথে তিন ঘণ্টা আটকে ছিল জাহাজটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026