শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২

ভারতকে জলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ

ভারতকে জলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতকে জলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ত্রিপুরায় ১০ হাজার টন খাদ্যশস্য পাঠানোর জন্য আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি চেয়েছিল ভারত সরকার। সেই অনুমতি মিলেছে বলে জানা গেছে।

এর আগে ২০১১ সালে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারী যন্ত্রপাতি নিযে যাবার জন্য প্রথম আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। এজন্য অবশ্য পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে কৃতজ্ঞতা হিসেবে কিছু বিদ্যুৎ দেবার ঘোষনা দেয়া হয়েছে।

গত বছরও আশুগঞ্জ বন্দর দিয়ে নদীপথে খাদ্যশস্য পাঠানোরও অনুমতি দিয়েছিল বাংলাদেশ। তবে এবার যে খাদ্যশস্য পাঠানো হবে সেজন্য আশুগঞ্জ বন্দর থেকে আাখাউড়া পর্যন্ত সেই খাদ্যশস্য বহন করবে বাংলাদেশি ট্রাক। এজন্য ৫০০ ট্রাক ব্যবহৃত হবে বলে জানা গেছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026