রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯

প্রজ্ঞাপন জারি করে অস্বচ্ছ গ্লাস অপসারণের নির্দেশ

প্রজ্ঞাপন জারি করে অস্বচ্ছ গ্লাস অপসারণের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ: আগামী ১০ মে’র মধ্যে সব গাড়ির কালো বা অস্বচ্ছ গ্লাস অপসারণের নির্দেশ দিয়েছে সরকার। তবে যেসব গাড়ির উইল্পশিট, দুই পার্শ্বের জানালা ও পেছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন), সেগুলোর ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ নির্দেশ অমান্য করা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ কামরুল হাসান খান স্বাক্ষরিত প্রজ্ঞপনে বলা হয়, দেশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে অপরাধীরা কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাসযুক্ত গাড়ি ব্যবহার করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের লোকজন অথবা পরিবহনকৃত বস্তু শনাক্ত করা, গাড়ি ব্যবহারকারী অপরাধীদের গতিবিধির উপর নজর রাখা এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণে সমস্যা সৃষ্টি হওয়ায় গত ৩০ এপ্রিল মাইক্রোবাসে কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়।

১৯৮৩  মালের মোটরযান অধ্যাদেশের (১৯৮৮ সালের ২৭ নং আইন দ্বারা সংশোধিত) ৫৩ ধারায় ক্ষমতাবলে এবং আমদানি ও রফতানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ এর ৩ ধারা মতে ২০০৬ সালের ২৭ মার্চ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এসআরও নং ৫৪-আইন/২০০৬, অনুসরণে তা করা হয়েছিল। আর যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পার্শ্বের জানালা ও পেছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন), সেগুলোর ক্ষেত্রে উপরিউক্ত আদেশ  প্রযোজ্য হবে না। তবে বিল্ট-ইন ছাড়া সব গাড়ির জানালায় আলাদাভাবে লাগানো রঙিন/কালো/মার্কারি/টিনটেড/অস্বচ্ছ ফিল্ম/পলিথিন/প্লাস্টিক জাতীয় কৃত্রিম আবরণ ১০ মে’র মধ্যে অপসারণ করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025