সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮

ইংলাককে পদত্যাগের নির্দেশ দিল আদালত

ইংলাককে পদত্যাগের নির্দেশ দিল আদালত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে তাঁর পদ ছাড়তে হবে। ক্ষমতার অপব্যবহারের মামলায় আজ বুধবার দেশটির সাংবিধানিক আদালত এ রায় দিয়েছেন। এই রায়ে থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইংলাকের সমর্থক ও বিরোধীরা রাজপথে পাল্টাপাল্টি সমাবেশের হুমকি দিচ্ছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইংলাককে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে বলে সাংবিধানিক আদালত আজ রায় দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে করা মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গতকাল মঙ্গলবার আদালতে হাজির হন ইংলাক। নিজেকে নির্দোষ দাবি করে গতকাল আদালতে তিনি বলেন, আমি কোনো আইন লঙ্ঘন করিনি। নিরাপত্তাপ্রধান নিয়োগের মাধ্যমে আমি কোনো সুবিধা নিইনি।

ছয় মাস ধরে বিক্ষোভের মধ্যে রাজনৈতিক সহিংসতায় দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছে। থাই রাজনীতিতে সম্প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাংবিধানিক আদালত। সমালোচকদের অভিযোগ, আদালতের তড়িঘড়ি তত্পরতা রাজনৈতিকভাবে সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে যাচ্ছে। বিরোধীরা অভিযোগ করছে, ইংলাক তাঁর ভাই থাকসিনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন।

২০১১ সালে নির্বাচনের পর ইংলাকের দলীয় স্বার্থে তৎকালীন নিরাপত্তা প্রধান থাওইল প্লিনেস্রিকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়। সাংবিধানিক আদালতের প্রধান চারুন ইনতাচান গতকাল বলেন, অভিযোগের শুনানিতে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ নেওয়া হয়েছে। নয় সদস্যের বেঞ্চ আদালত বুধবার রুলিং দেওয়ার জন্য প্রস্তুত। আজ আদালত তাঁর রুলিংয়ে বলেছেন, তৎকালীন নিরাপত্তাপ্রধান থাওইল প্লিনেস্রিকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছেন ইংলাক। সরকারপন্থী লাল শার্ট কর্মীরা ইংলাকের অব্যাহতি ঠেকানোর অঙ্গীকার করেছেন। ফলে আদালতের রায় ইংলাকের বিরুদ্ধে যাওয়ায় ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026