রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯

ক্ষতিকর উপাদান সরিয়ে নিচ্ছে কোকাকোলা

ক্ষতিকর উপাদান সরিয়ে নিচ্ছে কোকাকোলা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জনমতের চাপে পড়ে অবশেষে নিজেদের পানীয় থেকে ক্ষতিকর উপাদান সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে কোকাকোলা। চলতি বছরের মধ্যেই নিজেদের উৎপাদিত সকল পণ্য থেকে এই উপাদান সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন কোকাকোলার মুখপাত্র জশ গোল্ড।

ব্রোমিনেটেড ভেজিটেবল ওয়েল বা বিভিও নামে এই উপাদান কোকাকোলার পণ্য ফান্টা ও পাওয়ারেড ব্যবহার করা হয়।স্বাস্থ্য অধিকার কর্মীদের দাবি এই উপাদান শরীরের জন্য ক্ষতিকর।

আন্তর্জাতিক বাজারে কোকাকোলার প্রতিদ্বন্দ্বী পেপসি গত বছরই তাদের পানীয় থেকে ওই উপাদান সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলো। মাউন্টেন ডিউ এবং অ্যাম্প এনার্জি ড্রিংকসে এই উপাদান ব্যবহার করতো পেপসি। এদিকে জনমতের চাপে বিভিও প্রত্যাহারের ঘোষণা দিলেও কোকাকোলা দাবি করেছে তাদের ব্যবহৃত বিভিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষকরা দেখেছেন বিভিও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এমনকি এর প্রভাবে স্মরণশক্তি হ্রাস এবং চামড়া ও স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। বিভিও এর বিরুদ্ধে প্রচারণা শুরু করেছিলেন ‍যুক্তরাষ্ট্রের মিসিসিপির সারাহ কাভানাহ নামের এক টিনএজ স্বাস্থ্য অধিকার কর্মী। অল্পদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বেই ছড়িয়ে পরে এই প্রচারণা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025