বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১

আইন লঙ্ঘন করেছেন রাহুল: দাবি বিরোধীপক্ষ

আইন লঙ্ঘন করেছেন রাহুল: দাবি বিরোধীপক্ষ

ভারতের আমেথিতে গত ১০ বছরের মধ্যে এবারই প্রথম ভোটের দিন উপস্থিত ছিলেন এ আসনের প্রার্থী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় তাঁর কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিরোধীরা। গতকাল আমেথিতে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণের আগে সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময় ইভিএম পরীক্ষা করার জন্য রাখা হয়। রাহুল এই পরীক্ষাকালীন সময়ে যে কেন্দ্রের ভেতরে ঢুকেননি, সেটি নিশ্চিত।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নির্বাচনের দিন ভোট গ্রহণের জন্য রাখা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বেশ কাছাকাছি জায়গায় রাহুলের উপস্থিতি দেখা গেছে। আমেথির সাহামাওয়ে আস্থাভুজা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় কোরা ও মাধ্যমিক বিদ্যালয় ফোলা—এই তিনটি কেন্দ্রে সকাল সোয়া নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তাঁর উপস্থিতি চোখে পড়ে। ভোট গ্রহণের সময় ইভিএম থেকে কাছে এমন অন্তত দুটি স্থানে রাহুলের উপস্থিতির ছবি টাইমস অব ইন্ডিয়ার ফটোসাংবাদিক ভি সুনীশের ক্যামরায় ধরা পড়েছে।

দিল্লিতে নির্বাচন কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মাত্র তিনজন ব্যক্তি ভোটের সময় ভোটকক্ষের ভেতরে যেতে পারেন। এঁরা হলেন ভোটার, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা। ভোট গ্রহণ চলাকালে কোনো প্রার্থী কক্ষে গেলে প্রিসাইডিং কর্মকর্তা দায়ী হবেন বলেও তিনি জানান। প্রার্থী ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে যেতে পারবেন। এ ছাড়া তাঁর ভোটকক্ষের আশপাশে উপস্থিত থাকার কোনো সুযোগ নেই। যদি কেউ যান, তবে গণপ্রতিনিধিত্ব আইন-১৯৫১ অনুযায়ী তিনি নির্বাচনী আইন লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত হবেন।

ছবিতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী ভোটকক্ষে গেছেন। এ ব্যাপারে গত বুধবার রাহুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে আম আদমি পার্টি। দলটির পক্ষ থেকে রাহুলের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের একাধিক ছবি টুইটারে প্রকাশ করা হয়েছে। তবে দিল্লিতে নির্বাচন কমিশনের আরেক কর্মকর্তা বলেছেন, ভোট গ্রহণ চলাকালে প্রার্থী ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভোটকেন্দ্রে যেতে পারেন। তবে কোনো অবস্থাতেই তিনি শুভেচ্ছা বিনিময়ের নামে ভোট চাইতে পারেন না। ইভিএমগুলো ঠিকভাবে কাজ করছে কি না, এটা দেখার জন্য প্রার্থী বা তাঁর কোনো এজেন্ট ভোট শুরুর আগেই ভোটকক্ষে ঢুকে তা পরীক্ষা করতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026