বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪

ইসলামের অপব্যবহার করছে বোকো হারাম

ইসলামের অপব্যবহার করছে বোকো হারাম

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নাইজেরিয়ার চরমপন্থী ইসলামি সংগঠন বোকো হারাম ইসলামের লেবাস পরে ধর্মের অপব্যবহার করছে বলে মন্তব্য করেছে মালালা ইউসুফজাই। পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের এই কর্মী বলে, তাদের (বোকো হারাম) ইসলাম সম্পর্কে ভালোভাবে জানা উচিত। পিটিআইয়ের খবরে বলা হয়, পড়াশোনা করার অপরাধে তিন সপ্তাহ আগে নাইজেরিয়ার তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে ইসলামভিত্তিক এ জঙ্গি সংগঠন। এর মধ্যে ৫৩ জন পালিয়ে আসতে পেরেছে। এখনো আটক আছে ২৭৬ জন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেছে, ‘আমার ধারণা, তারা এখনো ইসলাম ধর্ম ভালোভাবে অধ্যয়ন করেনি, এখনো কোরআন শরিফ পড়েনি। তাদের ভালোমতো ইসলাম সম্পর্কে জানা উচিত।’ সে বলেছে, তারা ইসলামের নাম ব্যবহার করে এর অপব্যবহার করছে, কেননা তারা ভুলে গেছে ইসলাম শব্দের অর্থ শান্তি। মালালা আরও বলে, তাদের উচিত ওই কিশোরীদের নিজের বোনের মতো মনে করা। কীভাবে কেউ নিজের বোনকে এভাবে আটকে রেখে এমন আচরণ করে?

এদিকে অপহূত কিশোরীদের দাস হিসেবে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছে বোকো হারাম। তাদের উদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চুপ না থেকে সরব হওয়ার আহ্বান জানিয়েছে মালালা ইউসুফজাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026