বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২

বেরলুসকোনি এবার স্মৃতিভ্রষ্ট প্রবীণদের সেবায়

বেরলুসকোনি এবার স্মৃতিভ্রষ্ট প্রবীণদের সেবায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি আলজেইমার রোগে (স্মৃতিভ্রষ্টতা) আক্রান্ত প্রবীণ নাগরিকদের সেবার কাজ শুরু করেছেন। এ জন্য আজ দেশটির মিলান শহরের অদূরে একটি ক্লিনিকে যান বেরলুসকোনি। গত বছর কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন বেরলুসকোনি। এ মামলায় দণ্ড হিসেবে বেরলুসকোনিকে প্রথমে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে কারাদণ্ডের পরিবর্তে দণ্ড হিসেবে তাঁকে এক বছর ধরে সপ্তাহে একদিন বৃদ্ধদের সেবা করার আদেশ দেন দেশটির এক আদালত। খবর বিবিসি ও এএফপির।

এ ছাড়া তাঁকে পার্লামেন্টের সদস্যপদ ও প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেরলুসকোনি যে ক্লিনিকে প্রবীণদের সেবা দেবেন, ক্যাথলিক চার্চ পরিচালিত ওই ক্লিনিকটির কর্তৃপক্ষ জানান, এ কাজের জন্য বিশ্ব গণমাধ্যমের সামনে নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করার সুযোগ বেরলুসকোনিকে দেওয়া হবে না। এখানকার আর দশজন স্বেচ্ছাসেবকের মতোই তাঁর সঙ্গে আচরণ করা হবে।

ক্লিনিকটির প্রধান মাসিমো রেসতেলি স্থানীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বেরলুসকোনিকে রোগীদের সঙ্গে ধীরে ধীরে পরিচয় করিয়ে দেওয়া হবে; যাতে তাঁরা একে-অপরের সঙ্গে অভ্যস্ত হতে পারেন। বৃদ্ধদের সেবা দেওয়া প্রসঙ্গে স্থানীয় একটি রেডিওকে বেরলুসকোনি বলেন, আমার ধারণা, এখানে যত দিন কাজ করার কথা তার চেয়ে বেশি দিন কাজ করব আমি। এখানকার রোগীদের আনন্দ দিতে বড় চমকের প্রস্তুতি নিয়েছি। রোগীদের সারিয়ে তুলতে নানা পদ্ধতি শিখে নিয়েছি মাত্র ১০ দিনে। এদিকে, বেরলুসকোনিকে কারাদণ্ডের পরিবর্তে এ ধরনের দণ্ড দেওয়ার প্রতিবাদে ক্লিনিকটির বাইরে বিক্ষোভ করেছেন ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিকেরা। এ সময় তাঁরা আমরা বেরলুসকোনিকে কারাগারের ভেতর দেখতে চাই স্লোগান দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026