সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২

রাজনীতি থেকে নিষিদ্ধ হচ্ছেন ইংলাক

রাজনীতি থেকে নিষিদ্ধ হচ্ছেন ইংলাক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার  দেশটির সিনেটে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন। সিনেটে ইংলাক দোষী প্রমানিত হলে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে  নিষিদ্ধ হবেন থাইল্যান্ডের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ।

প্রসঙ্গত, ইংলাক তার নিরাপত্তা প্রধানকে পরিবর্তনে ক্ষমতার অপব্যবহার করেছেন এমন অভিযোগে গতকাল দেশটির সাংবিধানিক আদালত তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। এর আগে দুর্নীতি দমন কমিশন চাল ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রমানের জন্য তার বিরুদ্ধে  তদন্ত শুরু করে। সংস্থাটির প্রেসিডেন্ট পেনথেপ ক্লানারঙের বরাত দিয়ে রয়টার্স জানায়,  কমিটি তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026