শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩

সরকারের হেদায়েত প্রার্থনা করলেন শফী

সরকারের হেদায়েত প্রার্থনা করলেন শফী

শীর্ষবিন্দু নিউজ: হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমদ সফী গার্মেন্ট অধ্যুষিত গাজীপুরকে হেফাজত ও সরকারকে হেদায়াত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টায় গাজীপুর মহানগরের ভোগড়ায় অবস্থিত খালিকিয়্যাহ দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় আয়োজিত এক বয়াত অনুষ্ঠানে মোনাজাতকালে একথা বলেন তিনি।

আহমদ শফী বলেন, গাজীপুরে অনেক গার্মেন্ট আছে, আল্লাহ যেন এসব গার্মেন্টকে হেফাজত করেন। এসময় সকল মিথ্যা, অন্যায় ও সন্ত্রাস বন্ধ করতে সরকারকে হেদায়াত করার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। হেফাজত আমিরের সফরসঙ্গী হিসেবে ছিলেন হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আহমদ সফীর জামাতা মাওলানা সাখাওয়াত হোসেন, ঢাকা মহানগর শাখার সভাপতি মুফতি ছানোয়ার হোসেন। এছাড়াও গাজীপুর শাখার সভাপতি মাওলানা মাসুদুল করিম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026