সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩২

ক্রেস্ট দুর্নীতি: অভিযুক্ত হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীসহ ১৩ জন

ক্রেস্ট দুর্নীতি: অভিযুক্ত হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীসহ ১৩ জন

শীর্ষবিন্দু নিউজ: মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মননা ক্রেস্টে সোনা কম দিয়ে ৭ কোটি সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, সচিবসহ ১৩ জনের বিরুদ্ধে । সম্মাননা ক্রেস্ট দুর্নীতির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তদন্ত কমিটির এ রিপোর্ট উত্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানা গেছে।


তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদানের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মোট ৩৪৪টি ক্রেস্ট তৈরি  করে। এ ক্রেস্টে সোনা ও রূপা কম দিয়ে মোট সাত কোটি তিন লাখ ৪৬ হাজার ২৮০ টাকা আত্মসাৎ করা হয়েছে। রিপোর্টে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সাবেক সচিব মিজানুর রহমান, বর্তমান সচিব কে এইচ মাসুদ সিদ্দিকসহ ১৩ জন কর্মকর্তা ও দুই সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, সোনা ও রূপা ছাড়া ওই ক্রেস্টে ব্যবহৃত কাঠও ছিল নিম্নমানের। জাতীয় কমিটিকে না জানিয়ে ক্রেস্টে এক ভরির স্থলে দুই ভরি সোনা দেয়া হয়েছে বলে সরবরাহকারীদের বিল দেয়া হয়েছে। যদিও ক্রেস্টে স্বর্ণ দেয়াই হয়নি বলে প্রমাণ পেয়েছে কমিটি। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে এ সম্মাননা দেয় সরকার। সম্মাননার স্মারক হিসেবে দেয়া ক্রেস্ট নিয়ে নজিরবিহীন এ ঘটনা ঘটে।

গত ৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ক্রেস্টের স্বর্ণে ১২ আনাই মিছে! শিরোনামে সংবাদ প্রকাশের পর ঢাকার বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কমিটি গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রতিবেদন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হকের কাছে জমা দেয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় ৩৪৫টি ক্রেস্ট সরবরাহ নেয় এবং বিল পরিশোধ করে। এর মধ্যে একটি ক্রেস্ট ছিল ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্য, যা ২০০ ভরি সোনা দিয়ে তৈরি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026