শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫০

ভ্যাট আদায় বাড়াতে বিশ্বব্যাংকের ঋণ

ভ্যাট আদায় বাড়াতে বিশ্বব্যাংকের ঋণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে ছয় কোটি ডলারের ঋণ দেবে বিশ্বব্যাংক। শুক্রবার বিশ্বব্যাংক পরিচালনা পর্ষদের সভায় এই ঋণ অনুমোদিত হয় বলে শনিবার সংস্থার ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মূসক উন্নয়ন কর্মসূচি নামের এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে মূসক পরিশোধ সেবাসহ স্বয়ংক্রিয় প্রক্রিয়ার প্রবর্তন এবং মূসক প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বিশ্বব্যাংকের শাখা সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) দেয়া ৪০ বছরমেয়াদী এই ঋণে ১০ বছরের গ্রেড পিরিয়ড থাকবে। দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

প্রকল্পের অধীনে ২০১৯ সালের মধ্যে জিডিপিতে মূসকের অবদান অন্তত এক শতাংশীয় পয়েন্ট বাড়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তখন সক্রিয় নিবন্ধিত করদাতার সংখ্যা বর্তমানের ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার করার পরিকল্পরা রয়েছে। ২০১২-১৩ অর্থবছরে মোট জিডিপিতে মূসকের অবদান ছিল ৩ দশমিক ৭ শতাংশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026