বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪

লিবিয়ার সমুদ্র উপকূলে বোটডুবি, ৪০ জনের প্রাণহানি

লিবিয়ার সমুদ্র উপকূলে বোটডুবি, ৪০ জনের প্রাণহানি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলে একটি বোটডুবির ঘটনায় কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন। ৫১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বোটডুবির কারণ জানা না গেলেও, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ত্রিপোলির প্রায় ৩৭ মাইল পূর্বে বোটটি ডুবে যায়। লিবিয়ার সীমান্ত-সংলগ্ন বিভিন্ন সাব-সাহারান প্রতিবেশী রাষ্ট্র এবং ইতালি ও মাল্টার সঙ্গে লিবিয়ার নৈকট্যের কারণে ইউরোপে গমনেচ্ছু অবৈধ অভিবাসীদের জন্য উত্তর আফ্রিকার দেশটি একটি সাধারণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। অবৈধ পন্থায় অভিবাসীদের ইউরোপ গমন ঠেকাতে পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলোর কাছে লিবিয়া আরও সহযোগিতা চেয়েছে। কারণ, লিবিয়ার উপকূল রক্ষীবাহিনী, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের এখনও নানা সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে এবং বহু সদস্যই এখনও প্রশিক্ষণের আওতায় রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025