বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২

মোদি বনাম কেজরিওয়ালের লড়াই আজ

মোদি বনাম কেজরিওয়ালের লড়াই আজ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বারানসিতে ভোটযুদ্ধের ময়দানে আজ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতেই দলটি গঠন করেছিলেন কেজরিওয়াল। এ আসনে ফেভারিট থাকছেন মোদিই, তবে কেজরিওয়ালও তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

আজ ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ৪১টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। এদিকে বারানসিতে নেয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। হাজার হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সেখানে কেজরিওয়ালের পক্ষে স্বেচ্ছাসেবক দলগুলো মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রচারণা চালিয়েছে। আজকের লড়াইটি প্রতীকী অর্থ বহন করে। একদিকে ফেভারিট মোদি, অন্যদিকে আন্ডারডগ কেজরিওয়াল। বিশ্লেষকরা এ প্রতিদ্বন্দ্বিতাকে মহাকাব্যিক লড়াই বলে আখ্যায়িত করছেন।

বারানসির জনগণকে দেয়া প্রতিশ্রুতিতে মোদি ও কেজরিওয়াল উভয়ই বলেছেন, নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করবেন তারা। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দৌড়ে অধিকাংশ মতামত জরিপেই শীর্ষে ছিলেন মোদি। এবারের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মোট ৯টি ধাপে। আগামী ১৬ই মে ভোট গণনার কাজ শুরু হবে। নির্বাচনী ফলাফল জানতে তাই আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ভারতবাসীকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026