শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২০

ক্যান্সার বাসা বেধেছে তসলিমার শরীরে

ক্যান্সার বাসা বেধেছে তসলিমার শরীরে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তসলিমা নাসরিনের শরীরে খুব সম্ভবত বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। নির্বাসিত এ লেখিকা নিজেই তার টুইটারে রোববার সন্ধ্যায় কর্কট রোগে আক্রান্ত হওয়ার এই সম্ভাবনার কথা জানিয়েছেন। কিছুদিন আগেই তিনি অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে ফিরে শনিবার নিউইয়র্কে তার ঘনিষ্ঠজনদের কাছেও একই কথা বলেন তিনি।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৬টার দিকে তসলিমা নাসরিন তার টুইটারে জানান, তিনি যদি মারা যান তবে যেন ভারতীয় কেউ তার মিনু নামের বিড়ালটির যত্ন নেয়। গণমাধ্যমকে তসলিমা আরো জানান, এভাবে পরিবারের ৩ জনের ক্যান্সার আক্রান্ত হওয়া নিয়ে মানসিক যন্ত্রণায়ও ভুগছেন তিনি।

সূত্র জানায়, কিছু দিন ধরে কাশিতে ভুগতে থাকায় গত ৬ মে নিউইয়র্কের এক হাসপাতালে যান এ আলোচিত লেখিকা। তিনি সেখানে ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা তার স্তন পরীক্ষা করেন। পরীক্ষাশেষে তাকে জানানো হয়, স্তনে টিউমার ধরা পড়েছে- যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত। এরপরই তসলিমার বায়োপসি করা হয়।

সূত্রমতে, সোমবার বায়োপসির রিপোর্ট দেয়ার কথা। টুইট করে সে রিপোর্টের ব্যপারেই সন্দেহ জানান তসলিমা নাসরিন। এ বিষয়ে তসলিমা জানান, বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি। এর আগে ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা করছেন তমলিমা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026