সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

বাংলা ভাষা নিশ্চিতের অগ্রগতি জানাতে সব মন্ত্রণালয়কে নির্দেশ

বাংলা ভাষা নিশ্চিতের অগ্রগতি জানাতে সব মন্ত্রণালয়কে নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ: সব ক্ষেত্রে বাংলা ভাষা নিশ্চিত হলো কি না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

সচিব বলেন, সব সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানারে বাংলা ভাষা নিশ্চিত হলো কি না—তা জানাবে স্থানীয় সরকার বিভাগ। গাড়ির নম্বর প্লেটের বিষয়ে জানাবে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার বিজ্ঞাপন বন্ধের বিষয়ে জানাবে তথ্য মন্ত্রণালয়।

সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সরেজমিনে দেখে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। এ ছাড়া জাতিকে এ বিষয়ে আরও সচেতন করতে বাংলা একাডেমির সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
সব ক্ষেত্রে বাংলা ভাষা নিশ্চিত করার বিষয়ে গত ২৯ এপ্রিল একটি আদেশ দেন উচ্চ আদালত। এ আদেশ বাস্তবায়নের বিষয়টি নিয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সমন্বয় সভা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026