শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের নির্ভীক অগ্রপথিক মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি একটি নিলামে ১ লাখ আড়াই হাজার ডলার বা প্রায় ৭৯ লাখ টাকায় বিক্রি হয়েছে। নিউ ইয়র্কে নিলাম সংস্থা ক্রিস্টি নিলামটির আয়োজন করে। ধারণা করা হয়েছিল, ৬০ থেকে ৮০ হাজার ডলারে প্রতিকৃতিটি বিক্রি হতে পারে। ২০১৩ সালে বৃটিশ চিত্রশিল্পী জনাথন ইয়েও ১৬ বছরের কিশোরীর ছবিটি এঁকেছিলেন।
এদিকে ছবিটির নিলাম থেকে অর্জিত অর্থ মালালা তহবিলে জমা করা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ নাইজেরীয় নারীদের শিক্ষার কাজে ব্যয় করা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ইংল্যান্ডের বার্মিংহামেই মালালা বর্তমানে বসবাস করছে। বার্মিংহামের একটি স্কুলে মাললা ভর্তি হওয়ার পরই ইয়েও তার ছবিটি এঁকেছিলেন।
নাইজেরিয়ায় অপহৃত ২ শতাধিক স্কুল শিক্ষার্থীকে মুক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান আগেই জানিয়েছে এ কিশোরী। গত বছর লন্ডনের ‘শনাল পোর্ট্রেইট গ্যালারি’তে একটি প্রদর্শনীতে ইয়েওর বেশ কয়েকটি প্রতিকৃতি স্থান পেয়েছিল। সিয়েনা মিলার, কেভিন স্পেইসি ও রূপার্ট মারডকের মতো ব্যক্তিত্বদের ছবিও এঁকেছিলেন তিনি। এদিকে প্রতিকৃতির আঁকার কাজটি শেষ হবার পর মালালা ইয়েওকে বলেছিল, এভাবেই সে নিজেকে দেখে।