রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪

বহুল সমালোচিত র‌্যাবের দুই কর্মকর্তা গ্রেফতার

বহুল সমালোচিত র‌্যাবের দুই কর্মকর্তা গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ: নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- বর্তমানে র‌্যাব-১১ এর সাবেক কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ। শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটায় ঢাকা সেনানিবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিনও র‌্যাবের দুই কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এসআই মামুন আরও জানান, রাত ২টা ৩৩ মিনিটে সেনানিবাসের জিয়া কলোনীর গেইট দিয়ে মিলিটারি পুলিশের কাছে যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এরপর মিলিটারি পুলিশ থেকে ক্যান্টনমেন্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ক্যান্টনমেন্ট থানায় যান। এরপর পুরো প্রক্রিয়া শেষে রাত ৩টা ৩৬ মিনিটে গ্রেফতারকৃত র‌্যাবের দুই কর্মকর্তাকে নিয়ে জিয়া কলোনীর গেইট দিয়ে ক্যান্টনমেন্ট এলাকা ত্যাগ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়৷

পরবর্তীতে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায় ৷ এ ঘটনার পর নিহত নজরুলের শ্বশুর শহিদুল ইসলাম অভিযোগ করেন র্যা ব ১১-এর অধিনায়ক কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লে. কমান্ডার মাসুদ রানা ছয় কোটি টাকা ঘুষ নিয়ে ওই সাতজনকে অপহরণের পর হত্যা করেছে৷ এ অভিযোগের পর কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে র‌্যাব-১১ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়৷

এদিকে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় হাইকোর্ট। এছাড়া অপর এক আদেশে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর র‌্যাবের দুই কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠির জবাব দিয়ে জানায় র‌্যাবের ওই দুই কর্মকর্তাকে গ্রেফতারে বাধা নেই। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026