শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: রাজশাহীতে পাসের হার বেশি, সিলেটে কম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: রাজশাহীতে পাসের হার বেশি, সিলেটে কম

শীর্ষবিন্দু নিউজ: মাধ্যমিক ও সমমানের স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আটটি শিক্ষা বোর্ডের মধ্যে এবার রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। এই হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ। পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। তা হচ্ছে ৮৯ দশমিক ২৩ শতাংশ। আজ শনিবার বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বেলা দুইটার দিকে। বাকি ছয়টি বোর্ডের মধ্যে পাসের হার  ঢাকায় ৯৩ দশমিক ৯৪ শতাংশ, কুমিল্লায় ৮৯ দশমিক ৯২ শতাংশ, যশোরে ৯২ দশমিক ১৯ শতাংশ, চট্টগ্রামে ৯১ দশমিক ৪০ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ৬৬ শতাংশ এবং দিনাজপুরে ৯৩ দশমিক ২৬ শতাংশ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) এবারের ফলাফলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা প্রমাণিত হয়েছে। কারণ, ফলাফলের বিভিন্ন সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে।
আজ শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

নাহিদ বলেন, ইংরেজি, বিজ্ঞান, গণিতের মতো বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে চ্যালেঞ্জিং। তিনি বলেন, এ জন্য এসব বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, প্রায় আট হাজার স্কুলে গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষ ক্লাস নেওয়া হয়েছে। এতে পশ্চাত্পদ স্কুলগুলোতেও ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ ছাড়া সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীদের বুঝতে এবং উত্তর দিতেও সহজ হচ্ছে। এসব কারণে ফল ভালো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026