বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২

দায় নিয়ে অশ্রুসিক্ত প্রেসিডেন্টের কোস্টগার্ড ভাঙার ঘোষণা

দায় নিয়ে অশ্রুসিক্ত প্রেসিডেন্টের কোস্টগার্ড ভাঙার ঘোষণা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ফেরি দুর্ঘটনার দায়ভার নিজের কাঁধে নিয়ে দেশটির কোস্টগার্ড বা উপকূলরক্ষী বাহিনীকে ভেঙে দেয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পার্ক গেউন-হিয়ে। ফেরিডুবির ওই ঘটনায় ৩ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন, যাদের অধিকাংশই হাই স্কুলের শিক্ষার্থী। টেলিভিশনে দক্ষিণ কোরিয়ার জনগণের উদ্দেশে দেয়া এক বিবৃতিতে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন।

সিউলে প্রেসিডেনশিয়াল ব্লু হাউজে জাতির উদ্দেশে বক্তব্য দেয়ার সময় কাঁদতে দেখা গেছে তাকে। তিনি বলেন, নতুন একটি নিরাপত্তা সংস্থা উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে, পুলিশের কাছে তদন্তের ভার ন্যস্ত করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এ দুর্ঘটনার উদ্ধারকাজ সম্পর্কে পার্ক বলেন, চূড়ান্ত দায়ভার আমার ওপরই বর্তায়।

তিনি বলেন, উপকূলরক্ষী বাহিনী তাদের মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। দুর্ঘটনার পরপরই তারা যদি সক্রিয়ভাবে উদ্ধার কাজ পরিচালনা করতো, সেক্ষেত্রে আরও মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো। প্রেসিডেন্ট বলেন, উপকূলরক্ষী বাহিনীর বর্তমান যে অবস্থা রয়েছে, তাতে তারা ভাবিষ্যতে আরেকটি বড় ধরনের দুর্যোগ ঠেকাতে পারবে না। কোস্টগার্ডে যথেষ্ট লোকবল, বাজেট ও উদ্ধার তৎপরতায় প্রশিক্ষণের অপর্যাপ্ততার বিষয়গুলো তুলে ধরে নতুন সংস্থা গঠনের ঘোষণা দেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026