মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৬

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিলেট নার্সিং কলেজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিলেট নার্সিং কলেজ

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে কলেজ কর্তৃপক্ষ।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক তোফায়েল কর্তব্যরত শিক্ষানবিশ প্রলয়কে তলব করেন। প্রলয় আসতে দেরি করায় তোফায়েল তাকে মারধর করেন। এ সময় অন্য শিক্ষানবিশ নার্সরা এগিয়ে এলে ইন্টার্ন চিকিৎসকরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। এতে ৬ শিক্ষানবিশ নার্স ও ব্রাদার গুরুতর আহত হন। কলেজ ক্যাম্পাসে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই ঘোষণা দেয়া হয় ।

সোমবার ইন্টার্ন চিকিৎসকদের হামলায় শিক্ষানবিশ নার্স আহত হওয়ার প্রতিবাদে প্রায় ৪০০ শিক্ষানবিশ নার্স কাজে যোগ না দিয়ে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন এবং হামলাকারী চিকিৎসকদের বিচারের দাবিতে তারা কর্মবিরতি ও পরীক্ষাবর্জন করেন। ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য সিলেট নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026