বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২

যৌনকর্ম দেখে আদালতে থমকে গেলেন বিচারক

যৌনকর্ম দেখে আদালতে থমকে গেলেন বিচারক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জনাকীর্ণ আদালতে একটি হত্যা মামলার বিচারকাজ চলছিল। হঠাৎ ভেসে আসে অদ্ভুত শব্দ। বিচারকের কান খাড়া। এজলাসের পাশের কক্ষে তাকিয়ে তাঁর চোখ ছানাবড়া। ঘোলা কাচ লাগানো কক্ষের ভেতরে চলছে যৌনকর্ম। এমন পরিস্থিতিতে কি আর বিচারকার্য চলে? সাময়িকভাবে শুনানি স্থগিত করলেন তিনি।

গত মঙ্গলবার দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইতালির জেনোয়ার একটি আদালতে এ অনভিপ্রেত ঘটনাটি ঘটে। আদালতের দুজন কর্মচারী ওই যৌনকর্মে লিপ্ত হয়েছিলেন বলে জানা গেছে।

আদালত সূত্র জানিয়েছে, গত বছর ইতালির একটি শহরে এক গৃহহীন ব্যক্তি খুন হন। ওই খুনের অভিযোগে জেনোয়ার সংশ্লিষ্ট আদালতে ইয়াসিন মাহমুদ নামের এক আসামির বিচারকাজ চলছিল। ঘটনার দিন কৌঁসুলি মামলার সারসংক্ষেপ উপস্থাপন করছিলেন, এমন সময় বিচারক অদ্ভুত শব্দ শুনতে পান। এজলাসের পাশে থাকা কক্ষের দিকে তাকান তিনি। ঘোলা কাচের ভেতর দিয়ে কক্ষের মধ্যে দুজন নগ্ন মানুষের আবছা কায়া দেখতে পান তিনি। ততক্ষণে আদালতে উপস্থিত অন্যদের দৃষ্টিও চলে যায় ওই কক্ষের দিকে। সেখানে যৌনকর্ম চলার বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়। এরপর বিচারক মামলাটির শুনানি সাময়িকভাবে বন্ধ করে দেন। পরে ওই কক্ষ থেকে আদালতের দুই কর্মচারীকে উদ্ধার করা হয়। তাঁদের নাম জানানো হয়নি।

আদালত সূত্র জানায়, ওই দুজন কর্মচারী ভেবেছিলেন, ঘোলা কাচের কারণে বাইরে থেকে তাঁদের দেখা যাবে না। কিন্তু বাস্তবে বাইরে থেকে সবই দেখা যাচ্ছিল। এই তথ্যের সত্যতা নিশ্চিত করে আদালতের একজন মুখপাত্র জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026