শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৪

সার্ক নেতারা আমন্ত্রিত মোদীর শপথে

সার্ক নেতারা আমন্ত্রিত মোদীর শপথে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সার্ক দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৬ মে নয়াদিল্লিতে রাষ্ট্রপতিভবনে এই শপথ অনুষ্ঠিত হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। পূর্ব নির্ধারিত চার দিনের সফরে ২৫ মে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, তার জাপান সফর পূর্ব নির্ধারিত। সরকারী এই গুরুত্বপূর্ণ সফরেই যাচ্ছেন প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী সরকারের শীর্য পর্যায়ের এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব কে করবেন তা চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026