রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯

মধ্যবর্তী নির্বাচন বিষয়ে আগ্রহী রওশন এরশাদ

মধ্যবর্তী নির্বাচন বিষয়ে আগ্রহী রওশন এরশাদ

শীর্ষবিন্দু নিউজ: বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, গুম-খুনের প্রতিবাদে প্রয়োজনে রাস্তায় নামব। আন্দোলন করব। এর আগে আমরা মানববন্ধন করেছি। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। সাম্প্রতিক সময়ে র‌্যাবের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, অযথা কাউকে দোষারোপ করা ঠিক না।

ভারতের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখানে  সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা কেয়ারটেকার সরকারের কথা বলি কারণ আমরা একে অপরকে বিশ্বাস করি না। আমাদের একসঙ্গে বসে কথা বলতে হবে। মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাই যদি চায় মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা হতে পারে। এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে। তবে জাতীয় পার্টি চায় কিনা এ প্রশ্নের কোন জবাব তিনি দেননি।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় পার্টি সন্তুষ্ট কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কিভাবে হব। আমরা চাই দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসুক। আজ সকাল সাড়ে এগারোটায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় বিরোধী দলীয় হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, বিরোধী দলীয় নেত্রীর উপদেষ্টা গোলাম মসীহ প্রমূখ উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025