বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২

থাই প্রধানমন্ত্রীর প্রস্তাব: ৩রা আগস্ট সম্ভাব্য নির্বাচন

থাই প্রধানমন্ত্রীর প্রস্তাব: ৩রা আগস্ট সম্ভাব্য নির্বাচন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিওয়াত্তুম্রং বুনসংপাইসান সাধারণ নির্বাচনের তারিখ ৩রা আগস্ট করতে দেশটির নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন। দেশটিতে চলমান রাজনৈতিক বিশৃঙ্খলার অবসান ঘটাতে এ আহ্বান জানান তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

থাইল্যান্ডে সামরিক শাসন জারির পরপরই নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, থাই নির্বাচন কমিশনকে সরকার নির্বাচনের নতুন তারিখের প্রস্তাব দিয়ে একটি আবেদন পাঠিয়েছে। থাইল্যান্ডে দীর্ঘ কয়েক মাসের সরকার বিরোধী বিক্ষোভে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। সম্প্রতি দেশটির সেনা প্রধান সেখানে সামরিক শাসন জারি করেন। তবে নতুন করে সামরিক অভ্যুত্থান ঘটানোর কোন অভিপ্রায় নেই বলেও আশ্বস্ত করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026