সুমন আহমেদ: আজ ২২শে মে। লণ্ডন টাওয়ার হ্যামলেটসে ভোটযুদ্ধ। স্তানীয় সরকার গঠনে টাওয়ারে হ্যামলেটস বারার সাধারণ জনগণ নির্বাচন করবেন তাদের মেয়র,স্থানীয় কাউন্সিলার ও ইউরোপীয় পার্লামেন্ট গঠনে পচন্দমত রাজনৈতিক দল।
১ লাখ ৮০ হাঝার ভোটারের টাওয়ার হ্যামলেটস বারা এখন নানা কারণে গোটা বৃটেনজুড়েই আলোচনার কেন্দ্র বিন্দুতে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইংলান্ডের সবকটি কাউন্সিল ও ইউরোপিয়ান পালার্মেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ব্যতিক্রম শুধু ১৩টি বরাতে। যেখানে মেয়র নির্বাচিত করতে আজ সরাসরি ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটাররা।
যার অন্যতম হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এবার ট্যাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচনে অংশ নেয়া ১০ জনের ৪ জনই হচ্ছে বাংলাদেশি। তবে বিভিন্ন জরিপ বলছে, নির্বাচনের মাঠে মূল লড়াইটা হবে বর্তমান মেয়র লুৎফর রহমান আর লেবার পার্টি মনোনীত প্রার্থী জন বিগসের সঙ্গেই। বিভিন্ন পলিং স্টেশন গুরে দেখা গেছে,শান্তিপূর্ণভাবে চলছে ভোট প্রয়োগ।