শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮

বাংলাদেশ-ভারতের বিভিন্ন স্থানে ভূকম্পন

বাংলাদেশ-ভারতের বিভিন্ন স্থানে ভূকম্পন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার ভূমিকম্পে বুধবার রাতে কেঁপে উঠেছিল বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশ। রাত সোয়া ১০টার কিছু সময় পর ঢাকার বিভিন্ন স্থান থেকে ভূকম্পনের খবর আসতে থাকে। খানিক পরে খুলনা, যশোরসহ নানা স্থান থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। রাত ১০টা ২০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির পর্যবেক্ষণে ধরা পড়েছে।

আর্থ তত্ত্বাবধায়ক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে সাড়ে ৬শ’ ও সুন্দরবন থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এর বেশি, অর্থাৎ এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। তবে ঢাকার আবহাওয়া অধিপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এক কর্মকর্তা বলেন, অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬৮১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এর উৎপত্তি ছিল।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর ওয়েবসাইটে বলা হয়েছে, ৬ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে এবং ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে। ভারতের দিল্লি, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গেও ভূকম্পন অনুভূত হয় বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। সাগরের এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা দেয়া হয়নি। 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025