মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

সেনা অভ্যুত্থান থাইল্যান্ডে

সেনা অভ্যুত্থান থাইল্যান্ডে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: থাইল্যান্ডে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে সেনাবাহিনী এ ঘোষণা দেয়। বিবিসি অনলাইন ও রয়টার্সের খবরে বলা হয়, সরকারবিরোধী বিভিন্ন দলের সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান এ ঘোষণা দেন।

ভাষণে দেশটির সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চান-ওছা বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক পুনর্গঠনে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাভাবিক অবস্থা ও শান্তি ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো বিনির্মাণের স্বার্থে সেনাবাহিনী ক্ষমতা দখলে বাধ্য হল। এ ঘোষণার কিছু সময় আগে সেনা সদস্যরা সরকারবিরোধী নেতা সুথেপ থউগসুবানকে গ্রেপ্তার করে।

এ ছাড়া গতকাল দেশটিতে সামরিক আইন জারি করে সেনাবাহিনী। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিতে সহিংসতা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়। তবে কোনো ধরনের অভ্যুত্থানের সম্ভাবনাকে তখন নাকচ করে দিয়েছিল সেনাবাহিনী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026