বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৯

স্বল্প পরিসরে আমার দেশ প্রকাশ

স্বল্প পরিসরে আমার দেশ প্রকাশ

স্বদেশ জুড়ে ডেস্ক: যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। সন্ধ্যায় অভিযান চালিয়ে ছাপাখানা সিলগালা করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সম্পাদককে গ্রেপ্তার এবং ছাপাখানায় তালা দেয়ার পরও সীমিত পরিসরে আমার দেশ প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক।

তবে বিকল্প ব্যবস্থায় সীমিত পরিসরে শুক্রবার প্রকাশ করা হয় আমার দেশ। সংশ্লিষ্ট সবাই যথারীতি কাজ করছেন। প্রেস বন্ধ করে দেয়ায় বিভিন্ন প্রেসের সঙ্গে যোগাযোগ করে শুক্রবারের সংখ্যা চাহিদার তুলনায় কম ছাপা হয়েছে। অনলাইন সংষ্করণ যথারীতি চালু রয়েছে বলেও জানান হয়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026