শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫

হোয়াইচ্যাপেলের ইউকে জুয়েলার্সে দুর্ধষ ডাকাতি

হোয়াইচ্যাপেলের ইউকে জুয়েলার্সে দুর্ধষ ডাকাতি

শীর্ষবিন্দু নিউজ: বাঙ্গালী অধূষ্যিত এলাকা পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেলের ইউকে ইন্টারন্যাশনাল জুয়েলার্সে নামক স্বর্ণের দোকানে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। দিনের বেলায় এ ধরনের ডাকাতির ঘটনায় পুরো বাঙ্গালী পাড়ায় ব্যবসায়দের মধ্যে আতংকের সৃষ্টি করে। অপরাধীদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা যায়্।

আরো জানা যায়, ডাকাতরা প্রায় ২ লাখ পাউন্ডের স্বর্ণালনঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান চালালেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি । ২১শে মে বুধবার ব্যস্ত সকালে ৬ সদস্যের যাকাত দল হোয়াইট চ্যাপেল রোডের ইউকে ইন্টারন্যাশনাল জুয়েলার্সে প্রবেশ করে। এ সময় তাদেরহাতে মাস্তুল এবং মাথায় হেলমেট পরা ছিল বলে জানান সত্ত্বাধিকারী আহফাজ মিয়া।

তিনি শীর্ষবিন্দুকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে দোকনে প্রবেশকরে তারা তার ভাইকে ঘুশি মেরে দোকান থেকে বের করে দেয়। তারপর তারা মাস্তুল দিয়ে দোকনের মেগনেটিক ডোর ভেঙ্গে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আহফাজ মিয়া আরো জানান, ডাকাতরা দোকান থেকে স্বর্ণের রিং, ব্রেসলেট, চেইন এবং কানের দুলসহ প্রায় ২ লাখ পাউন্ডের স্বণালঙ্কার নিয়ে যা্য়। লুটরে পর ডাকাত দল দ্রুত মোটর বাইক যোগে পালিয়ে যায়। পুলিশ হেলিকপ্টার যোগে ডাকাতদের খুজতো অভিযান চালায়। টাওয়ার হ্যামলেট পুলিশ এবং সিআইডি অপরাধীদের ধরতে অভিযার অব্যাহত রেখেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026