সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০০

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বিচ্ছেদ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বিচ্ছেদ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েছেন রাশিয়ার ধনকুবের দিমিত্রি রিবোলভলেভ ও ইলিনা রিবোলভলেভ। ২৪ বছর একত্রে ঘরসংসার করার পর ৬ বছর আগে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কিভাবে সে বিচ্ছেদ হবে তা নিয়ে গত ৬ বছর দেনদরবার হচ্ছিল তাদের মধ্যে। কিভাবে, ধনসম্পদের ভাগ হবে, ইলিনা কত পাবেন তা নিয়ে নানা হিসাব চলছিল।

অবশেষে আদালত তা মিটমাট করে দিয়েছে। বিচ্ছেদ ঘটানো ইলিনাকে ২৭০ কোটি পাউন্ড দিতে নির্দেশ দেয়া হয়েছে দিমিত্রিকে। বিচ্ছেদের ক্ষেত্রে এটি বিশ্বরেকর্ড।  এ দম্পতির ১৩ বছরের এক কন্যাসন্তান রয়েছে। গতকাল তাদের এ বিচ্ছেদের কাজ সম্পন্ন হওয়ার কথা। তবে অবাক করার বিষয় হলো- বিয়ে বিচ্ছেদের অর্থের পরিমাণ প্রায় দুইশ’ ৭০ কোটি পাউন্ড! এ খবর দিয়েছে ডেইলি মেইল।

খবরে বলা হয়, দিমিত্রি ও ইলিনা এ দু’জনের মধ্যে প্রায় ৬ বছর ধরে টানাপোড়ন চলছিল। অবশেষে তারা বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এদিকে দিমিত্রির সম্পদের পরিমাণ চারশ’ ৫০ কোটি পাউন্ড। তবে বিয়ে বিচ্ছেদে স্ত্রী ইলিনাকে গুনেগুনে তার সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে। এটা হবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বিচ্ছেদ। সুইজারল্যান্ডের বিচারক এ রায় দেন।

এর আগে দিমিত্রি তার আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সময় তাকে ১’শ কোটি পাউন্ডের সম্পদ দিয়েছিলেন। অপরদিকে ইলিনার আইনজীবী মার্ক বোনাত বলছেন, এ মামলার রায়কে একটি শান্তিপূর্ণ মীমাংসা বলা চলে। তিনি আরও বলেন, যদিও এ বিয়ে বিচ্ছেদ খুবই ব্যয়বহুল। দিমিত্রি এ রায়ে কঠোর বিরোধিতা করেছেন বলেও জানান মার্ক বোনাত। তবে এ রায়ের বিরুদ্ধে দিমিত্রি আপিল করতে পারেন বলে জানিয়েছেন জেনেভার এক আদালত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026