শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৫ জন মারা গেছেন। রোববার রাতে জেদ্দা থেকে ১০ কিলোমিটার দূরে মক্কার আল লিট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসাইন।
মোকাম্মেল জানান, সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৫ জন মারা গেছেন। এরা হলেন- চাঁদপুর জেলার আব্দুল খালেকের ছেলে শেখ হারুন, কুমিল্লা জেলার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইয়াসিন এবং টাঙ্গাইলের আব্দুল হালিম। তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। আমানুল্লাহ নামে আরো এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দূতাবাসের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে।
আহত বাংলাদেশিরা জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট সংক্রান্ত কাজ সেরে কর্মস্থল কুংফুদা যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হন। এছাড়াও এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন সৌদি নাগরিক রয়েছেন।ন, আমরা খবর পেয়েছি তিনজন বাংলাদেশি মারা গেছেন। এরা হলেন- চাঁদপুর জেলার আব্দুল খালেকের ছেলে শেখ হারুন, কুমিল্লা জেলার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইয়াসিন এবং টাঙ্গাইলের আব্দুল হালিম।
দুর্ঘটনা কবলিত গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। আমানুল্লাহ নামে আরো এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়াও এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন সৌদি নাগরিক রয়েছেন। দূতাবাসের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে।