বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

দক্ষিণ কোরিয়ায় বাস টার্মিনালে অগ্নিকাণ্ডে নিহত ৭

দক্ষিণ কোরিয়ায় বাস টার্মিনালে অগ্নিকাণ্ডে নিহত ৭

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জিয়ংগি প্রদেশে একটি বাস টার্মিনালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যম ইয়নহাপ’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, জিয়ংগি প্রদশের গোয়াং বাস টার্মিনালের বেসমেন্টে আগুন ধরে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। অগ্নিক‍াণ্ডের পর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত চারটি ফায়ার ইউনিট ও পাঁচটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026