মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৬

সিলেট জুড়ে সর্বত্র চলছে বিশ্বকাপের আমেজ

সিলেট জুড়ে সর্বত্র চলছে বিশ্বকাপের আমেজ

 

শীর্ষবিন্দু নিউজ: ক্রিকেট বিশ্বকাপের পর এবার ফুটবল বিশ্বকাপের ডামাঢোল বেজে উঠেছে। ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের বাকী আর মাত্র ১৬ দিন। এরই মধ্যে বিশ্বব্যাপী পছন্দের দলকে নিয়ে শুরু হয়েছে হৈ হুল্লোড়। ভার্চুয়াল জগৎ কিংবা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সর্বত্রই খেলা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। বাজারে দেদারছে বিক্রি হচ্ছে প্রিয় দল ও খেলোয়াড়ের ছবি ও পতাকা। বাসা বাড়ীর ছাদে পত পত করে উঠতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্য দেশের পতাকা।

বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপ যেনপ্রধান আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। মেসি-নেইমারকে নিয়ে সমর্থকদেরপ্রত্যাশা আরপ্রাপ্তি কী হবে, কার চেয়ে কে এগিয়ে যাবেন এ নিয়ে কৌতুহলী সমর্থকদের মধ্যে চলছে বিতর্ক। স্ট্যাটাস দেয়া হচ্ছে ফুটবল ইতিহাসে কার অর্জন সবচেয়ে বেশি। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইতালিসহ ভালো দলের এবং ভালো ও নামী খেলোয়াড়দের নিয়ে অনেকের দল ত্যাগ আর চির বিদায় কী দলে ব্যর্থতার কোন ছাপ থাকবে ? নাকি নতুনদের আগমন যোগ করবে ভিন্নমাত্রা। এমন প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে ১৬ দিন পর শুরু হওয়া ব্রাজিলিয়ানদের মাঠে ফিফা বিশ্বকাপ নিয়ে এই কৌতুহল আর । নানানপ্রশ্নের জন্ম দিতে অন্যান্য স্থানের তুলনায় সিলেটবাসীও পিছিয়ে নেই।

তথ্যপ্রযুক্তির সমৃদ্ধির সুবাদে হোক আর খেলা প্রিয় মানুষের অধিক সচেতনতার কারনেই হোক, শহর গ্রাম সর্বত্রই বিশ্বকাপ নিয়ে একটু বেশিই অনুরণন লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের জিন্দাবাজার, আম্বরখানাসহ বিভিন্ন এলাকা ঘুরে বিশ্বকাপের ভালো খেলোয়াড়দের ছবি সম্বলিত প্রচুর স্টিকার বিক্রি হতে দেখা গেছে। বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের জাতীয় পতাকা। বিভিন্ন এলাকার বাসার ছাদে, টাওয়ারের উপরে কিংবা গাছের মাথায় উড়ছে ওই সব পতাকা। রিকশা ও গাড়ীর সামনে পেছনে প্রিয় দলের পতাকা শোভা পাচ্ছে। গ্রামের বাজারের চায়ের টেবিল এখন সরগরম হয়ে উঠেছে গত বিশ্বকাপের জন্ম দেয়া নানান উত্থান পতনের স্মৃতিচারণে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026