রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৩

মোটাদের স্লিম বানাতে ব্রিটিশ সরকারের পরিকল্পনা

মোটাদের স্লিম বানাতে ব্রিটিশ সরকারের পরিকল্পনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মোটাদের স্লিম করতে বিলিয়ন পাউন্ডের প্রকল্প নিয়েছে ব্রিটিশ সরকার। জাতীয় স্বাস্থ্যসেবার পক্ষ থেকে ভারী শরীরের মানুষগুলোকে চিকিৎসা দেওয়া হবে। সাধারণ চিকিৎসকদের মাধ্যমে ১২ সপ্তাহের স্লিমিং কোর্স সম্পন্ন করানো হবে ধরে ধরে প্রতিটি মোটা মানুষের। এ জন্য জন প্রতি ১০০ পাউন্ড বরাদ্দ হলেও সবমিলিয়ে কয়েক শ’ মিলিয়ন পাউন্ড খরচ হয়ে যাবে স্বাস্থ্য দফতরের।

গোটা ইউরোপের জরিপে ব্রিটেনেই সর্বোচ্চ হারে মোটা মানুষের বসবাস। জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এরই মধ্যে চিকিৎসকদের কাছে মোটা বপুর, বিশেষ করে যারা মেদাক্রান্ত তাদের এই চিকিৎসার আওতায় নিয়ে আসার নির্দেশনা পাঠিয়েছে। যুক্তরাজ্যে প্রাপ্ত বয়ষ্কদের এক চতুর্থাংশই অতিশয় স্থুলতায় ভুগছেন। আর এর বাইরে আরও ৪০ শতাংশ বাড়তি ওজন নিয়ে চলাফেরা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই প্রকল্পে যদি প্রত্যেকের সামান্য ওজনও কমে তাতে স্বাস্থ্য দফতরের অর্থ খরচ বেঁচে যাবে। কারণ এতে তাদের ডায়াবেটিস, হৃদরোগ ও কিছু বিশেষ ধরনের ক্যান্সার থেকে মুক্তি মিলবে। এনএইচএস’র হিসাবে বর্তমানে স্থুলতাজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় বছরে ৫.১ বিলিয়ন পাউন্ড খরচ হয়। সেই তুলনায় এই স্লিমিং কোর্সের খরচ সামান্যই বলে মত তাদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026