শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪

বিমানে যান্ত্রিক ত্রুটি: চট্টগ্রামে জরুরি অবতরণ

বিমানে যান্ত্রিক ত্রুটি: চট্টগ্রামে জরুরি অবতরণ

শীর্ষবিন্দু নিউজ: আকাশে ওড়ার ৪৫ মিনিট পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ানের একটি উড়োজাহাজ ১৩৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার সকাল ১০টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর যাত্রীরা নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে এসেছেন। উড়োজাহাজটি শারজাহর উদ্দেশে যাত্রা করেছিল।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে জানান, সব প্রক্রিয়া সম্পন্ন করে সকাল ১০টা ১০ মিনিটে এয়ার অ্যারাবিয়ানের একটি উড়োজাহাজ ১৩৪ জন যাত্রী নিয়ে শারজাহর উদ্দেশে রওনা হয়। ওড়ার ৪৫ মিনিট পর আকাশপথে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি আবার ফিরে এসে বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা এখন নিরাপদ আছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026