বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তায় পেতে রাখা বোমা হামলায় অন্তত ১২ বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার গজনী প্রদেশের গিরো জেলায় এ বোমা হামলা চালানো হয় বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।

প্রাদেশিক কর্মকর্তারা জানান, দুইটি গাড়িতে চড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা। এসময় বোমা বিস্ফোরণ ঘটানো হলে সাত জন নারী, তিন জন শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয় আরও অন্তত পাঁচ জন। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026