বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

পাকিস্তানে এক সৈন্যসহ ১৭ জন নিহত

পাকিস্তানে এক সৈন্যসহ ১৭ জন নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক সৈন্যসহ ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অপর ১৬ জন জঙ্গি সদস্য বলে জানিয়েছে স্থানীয় সূত্র। সেনা চৌকিতে কোন বাহিনী হামলা চালিয়েছে এ বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।

প্রতিবেদন মতে, ওই এলাকায় সেনা অভিযান চলছে। পাক সেনা কর্মকর্তারা জানান, শনিবার কেন্দ্রশাসিত উপজাতীয় এলাকা (ফাটা) বাজাউর জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানায়, জঙ্গিরা পাকিস্তান সীমান্তে প্রবেশ করে সেনা চৌকিতে হামলা চালিয়ে একজনকে হত্যা করলে পাল্টা প্রতিরোধে ১৬ জঙ্গি নিহত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026