শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬

অবৈধ বাংলাদেশী অভিবাসীদের আসাম ছাড়ার আল্টিমেটাম

অবৈধ বাংলাদেশী অভিবাসীদের আসাম ছাড়ার আল্টিমেটাম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের আসাম রাজ্যের অবৈধ বাংলাদেশী অভিবাসীরা উৎকণ্ঠা আর শঙ্কার মধ্যে সময় পার করছেন। সম্প্রতি সমাপ্ত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আসামের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হওয়া পার্লামেন্ট সদস্যরা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আল্টিমেটাম জারি করেছেন।

ওই আল্টিমেটাম অনুযায়ী, স্বেচ্ছায় আসাম ছাড়তে হবে তাদের। এজন্য ১৫ দিনের সময়ও বেঁধে দেয়া হয়েছে। বিজেপি’র পার্লামেন্ট সদস্য কামাখ্যা প্রসাদ তাশা অবৈধ বাংলাদেশী অভিবাসীদের আসাম থেকে বিতাড়নে প্রচারাভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে বিজেপি’র শাখা সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) এ প্রচারাভিযান শুরু করবে। তিনি বলেন, প্রচারণার প্রথম ধাপে আমরা ১৫ দিনের মধ্যে স্বেচ্ছায় আসাম ত্যাগের অনুরোধ জানাবো অবৈধ অভিবাসীদের কাছে। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের যাতে কোন ধরনের কাজ দেয়া না হয়, সেজন্য আমরা বাড়ি-বাড়ি গিয়ে অনুরোধ করার প্রচারাভিযানও শুরু করবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026