রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৩

স্বপরিবারে মালয়েশিয়ায় তারেক রহমান

স্বপরিবারে মালয়েশিয়ায় তারেক রহমান

শীর্ষবিন্দু নিউজ: মেডিকেল চেক আপের জন্য বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সোমবার লন্ডন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এসেছেন।

সূত্র জানায়, সোমবার স্থানীয় সময় বেলা ৩টায় কুয়ালালামপুর বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রণালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম রাজী এবং তারেক রহমানের ব্যক্তিগত মুখ্য কর্মকর্তা মিয়া নূরউদ্দীন অপু। জানা যায়, আগামী এক সপ্তাহ তারেক সেখানে অবস্থান করবেন। তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ এ প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করাবেন। তারেক রহমানের সঙ্গে স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন।

তারেক রহমান ২০০৮ এর ১২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য স্বপরিবারে লন্ডন গমন করেন। প্রায় পাঁচ বছর পর প্রথম তিনি লন্ডনের বাইরে যান গত বছরের ১ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য সউদী আরব। এক সপ্তাহকাল সৌদি আরবে অবস্থান করে ওমরাহ পালন ও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত শেষে লন্ডনে ফিরে প্রত্যাবর্তন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026