বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২

বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা ভারতে

বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা ভারতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে এবার ৬৯ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা করেছে পাষণ্ডরা। শনিবার মধ্যরাতে গোয়া রাজ্যের রাজধানী পানাজি শহরের কাছে সান্তা ক্রুজ গ্রামে পাষণ্ডরা এ ঘটনা ঘটায়।

ওই নারীর এক স্বজনের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শনিবার মধ্যরাত থেকে রোববার সকালের মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, ডিভোর্সি ওই নারী ১৫ দিন ধরে সান্তা ক্রুজ গ্রামে একা থাকছিলেন। দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে। ময়না তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একইসঙ্গে তার গোপনাঙ্গে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026