মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯

১৯ দলের জোটে যোগ দিচ্ছে সাম্যবাদী দল

১৯ দলের জোটে যোগ দিচ্ছে সাম্যবাদী দল

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলে যোগ দিচ্ছে বাংলাদেশের সাম্যবাদী দল। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে দলটির প্রতিনিধি কমরেড আরিফুল হক সুমন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে ১৯ দলে যোগ দেবো। আমাদের কিছু প্রস্তুতি বাকি আছে। এই প্রস্তুতি সারা হলেই যোগদানের আনুষ্ঠানিকতা আসবে। এর আগে সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ এর নেতৃত্বে রাত পৌনে ১০টার দিকে কমরেড আরিফুল হক সুমন, কমরেড হানিফুল কবির, কমরেড মেজবাহ উদ্দিন মন্টু, কমরেড কাজী মোস্তফা কামাল যান গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। সেখানে প্রায় সাড়ে দশটা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তারা।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন খালেদা জিয়ার সঙ্গে। বামপন্থি হিসেবে পরিচিত সাম্যবাদী দল শুরু থেকেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে আছে। দলটির নেতা দিলীপ বড়ুয়া বিগত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। সম্প্রতি দলটির কেন্দ্রীয় নেতৃত্বে মতবিরোধ দেখা দেওয়ায় কয়েকজনকে বহিষ্কার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026