রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩

২৫০৫০৬ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন: মাথাপিছু আয় ১১৯০ ডলার

২৫০৫০৬ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন: মাথাপিছু আয় ১১৯০ ডলার

শীর্ষবিন্দু নিউজ: আগামী অর্থবছরে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছেনা। আগের মতোই করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। যাদের বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকার বেশি, তাদেরই আয়কর দিতে হবে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরা হয়েছে। নতুন অর্থবছরের বাজেটের আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, যার মধ্যে ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। আজ  জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উপস্থাপনায় অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব রাখেন। এর আগে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হয়।

চলতি ২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বেড়ে ১ হাজার ১৯০ মার্কিন ডলার হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৯২ হাজার ৫১০। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করছেন। বাজেট দলিলাদি হিসেবে দেওয়া বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৪-এর উপাত্তে চলতি মূল্যে মাথাপিছু আয়ের এ তথ্য মিলেছে।

২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৫৪ মার্কিন ডলার বা ৮৪ হাজার ২৮৩ টাকা। এর আগের অর্থাত্ ২০১১-১২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৯৫৫ মার্কিন ডলার বা ৭৫ হাজার ৫০৫ টাকা। অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুসারে ২০১৩-১৪ অর্থবছরে চলতি বাজারমূল্যে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫০ হাজার ৯২০ টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১১ লাখ ৯৮ হাজার ৯২৩ কোটি টাকা। তার আগের বছর জিডিপি ছিল ১০ লাখ ৫৫ হাজার ২০৪ কোটি টাকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025