রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২১

আগামী বাজেট লক্ষ্য-বিলাসী

আগামী বাজেট লক্ষ্য-বিলাসী

শীর্ষবিন্দু নিউজ: আগামী ২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে লক্ষ্য-বিলাসী বাজেট হিসেবে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আজ শুক্রবার দুপুরে ব্র্যাক সেন্টারে বাজেট-পরবর্তী জাতীয় বাজেট ২০১৪-১৫ সিপিডির পর্যালোচনা শীর্ষক সংবাদ ব্রিফিংয়ে দেবপ্রিয় ভট্টাচার্য এ মন্তব্য করেন। বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরো সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, রিসার্চ ডিরেক্টর ফাহমিদা খাতুন, অতিরিক্ত রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান প্রমুখ। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটের লক্ষ্য নিয়ে বিলাসিতা করা হয়েছে। কিন্তু এই বিলাসিতা আমাদের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এটা লক্ষ্য বিলাসিতার বাজেট। সিপিডির এই বিশেষ ফেলো বলেন, অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় কালোটাকা সাদা করার বিষয়ে কোনো কথা না বললেও তাঁর বক্তব্যে পরিষ্কার যে, তিনি নীরবতার মাধ্যমে কালোটাকা সাদা করার সম্মতি দিয়েছেন। বাজেটে বিভিন্ন খাতের বরাদ্দ নিয়ে সিপিডির বিস্তারিত মতামত তুলে ধরেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026