রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪২

ডিজিটাল বাংলাদেশ আরও এগোবে ২০১৬ সালে

ডিজিটাল বাংলাদেশ আরও এগোবে ২০১৬ সালে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০১৬ সালের এপ্রিল মাসের মধ্যে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আরও এগোবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় সংসদে ২০১৪-১৫ সালের বাজেট প্রস্তাবনার বক্তৃতায় এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ৫৮ কিলোমিটার ফাইবার অপটিক ও ৩০ উপজেলা কমউনিটি ইসেন্টার স্থাপনের কাজ শেষের পথে। রাজধানীর মহাখালীসহ ৭টি বিভাগীয় শহরে আইটি ভিলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলছে। শুরু হয়েছে সরকারি দরপত্র বিজ্ঞপ্তির ই-টেন্ডারিং প্রক্রিয়া। ১৭৪টি ডাকঘরে ই-সেন্টার চালু হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে আড়াইশোটি।

মুহিত বাজেট বক্তৃতায় বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ই-ফাইলিং ব্যবস্থা চালু হয়েছে। পর্যায়ক্রমে সব অফিসেই হবে। ৩৪০ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও ২২০টিতে স্মার্ট ক্লাসরুম করা হয়েছে। ২০ হাজার ৫শ’ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ২০১৪ সালের মধ্যে ই-গভন্যান্সে উত্তরণের লক্ষ্যে ই-ফাইলিং ও ই-সেবা প্রদানের জন্য দেশব্যাপী সরকারি দপ্তরগুলোতে নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে।

এ জন্য ১ হাজার ৪শ’ ৫০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। থ্রিজি নেটওয়াক প্রবর্তন ও ২ দশমিক ৫ জি সম্প্রসারণ প্রকল্প চলছে বলে জানান তিনি। ৪৮১ উপজেলার টেলিফোন একচেঞ্জের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা ব্যবহার করা যাচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026