মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬

সৌদি আরবে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে তার পরিবারের সদস্যরা জানান।

নিহত মো. হানিফ হোসেনের (৪৫) বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। ভাষাণচর ইউপির চেয়ারম্যান মোল্লা মো. মায়নুউদ্দিন জানান, হানিয়ের ভাই সৌদি আরব প্রবাসী টিপু তাকে জানিয়েছেন ৩/৪ দিনের মধ্যে তার ভাইয়ের মৃতদেহ নিয়ে দেশে আসবেন।

Faridpur-Photo-02.jpgFaridpur-Photo-03.jpgআব্দুল হকের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে হানিফ দ্বিতীয়। নিহত হানিফের স্ত্রী খাদিজা বেগম জানান, শনিবার সৌদি আরব সময় বিকেল ৫টার দিকে গাড়ি চালিয়ে কর্মস্থল থেকে ফিরছিলেন হানিফ। পথে গাড়ির সামনে থাকা ওই দেশের পতাকা খুলে পড়ে যাওয়ায় তিনি গাড়ি থামিয়ে পতাকা লাগানোর সময় পেছন থেকে অপর একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হানিফ ১৯৯৯ সালে সৌদি আরব যান। ১০ বছর আগে পাশের গ্রামের খাদিজা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। শনিবার রাতে হানিফের মৃত্যুর খবর বাড়ি পৌঁছলে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ। হানিফের নয় বছর বয়সী মেয়ে হাবিবা ও সাত বছর বয়সী ছেলে সায়মুমের কান্নায় প্রতিবেশীরা আবেপ্রবণ হয়ে পড়েন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026