রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৩

নির্দেশ অমান্য করে দল নির্বাচন করেছে বললেন এরশাদ

নির্দেশ অমান্য করে দল নির্বাচন করেছে বললেন এরশাদ

শীর্ষবিন্দু নিউজ: চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে দল দশম জাতীয় সংসদ নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বুধবার লালমনিরহাটে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ বলেন, আমি নির্বাচন করি নাই, আমার দল আমার নির্দেশ অমান্য করে নির্বাচন করেছে। এ নির্বাচনের কোনো মূল্য নেই।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তিনি কীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তা নিজেই জানেন না। আমি ভোট করি নাই, অথচ লালমনিরহাট-১ আসনে আমাকে প্রার্থী বানিয়ে ৫ হাজার ভোট দিয়ে অপমানিত করেছে। সময় এলে সবকিছুরই উত্তর বের হয়ে আসবে, বলেন তিনি। জনসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম জিএম কাদের, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এসকে খাজা মঈন উদ্দিন, সদস্য সচিব একেএম মাহবুবুল আলম মিঠু, যুগ্ন সম্পাদক এমজি মোস্তফা প্রমুখ।

এরশাদ আরো বলেন, তিনি অসুস্থ ছিলেন না, অথচ ভোটের সময় তাকে অসুস্থ বানিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। এমনকি ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয়া হয়নি। সংকটময় মুহূর্তে তার ভাইসহ যারা আমার নির্দেশ মেনেছেন তাদের তিনি ঠিক সময়ে মূল্যয়ন করবেন বলে জানান। এ সময় তিনি লালমনিরহাট-২ আসনে সদ্য যোগদানকারী রোকন উদ্দিন বাবুলকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ শান্তিতে নেই, ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। প্রতিদিন ব্যাংক ডাকাতি হচ্ছে, প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে তার কোনো হিসাব নেই। এদেশের মানুষ এ সরকারকে আর চায় না। তাই এই মুহূর্তে জাতীয় পার্টির সরকার দরকার। জেলা জাতীয় পার্টির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে উক্ত জনসভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে কয়েকশ কর্মী সমর্থক জাতীয় পার্টিতে যোগদান করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026