শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

স্বামীকে মুক্ত করতে পুলিশ স্টেশনে এসে ধর্ষিত

স্বামীকে মুক্ত করতে পুলিশ স্টেশনে এসে ধর্ষিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় স্বামীকে ছাড়াতে পুলিশ স্টেশনে এসে পুলিশের হাতেই ধর্ষণের শিকার হয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, ৩৫ বছর বয়সী ওই নারী শুমারপুর পুলিশ স্টেশনে স্বামীকে ছাড়াতে আসেন। এ সময় স্টেশন হাউজ অফিসার (এসএইচও) রাহুল পান্ডে তার কাছে ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে ধর্ষণ করা হয়। ঘটনার সময় আরও তিন কনস্টেবল উপস্থিত থাকলেও তারা এগিয়ে আসেননি বলে সংবাদ মাধ্যম জানায়।

এ ঘটনায় রাহুল পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে অবহেলার কারণে বাকি তিন কনস্টেবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026