রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৪

যুদ্ধাপরাধের বিচারে বিলম্বে ১৪ দলের উদ্বেগ

যুদ্ধাপরাধের বিচারে বিলম্বে ১৪ দলের উদ্বেগ

শীর্ষবিন্দু নিউজ: যুদ্ধাপরাধের বিচারে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১৪ দলের নেতারা। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক এ উদ্বেগ প্রকাশ করেন তারা। বৈঠকে একাধিক নেতা অভিযোগ করে বলেন, অভিযুক্তদের যথাসময়ে রায় কার্যকর না হয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বৈঠকে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে প্রশ্ন তোলেন ১৪ দলের নেতারা।

এ সময় তারা বলেন, এই বাজেটে কৃষি খাত ও শ্রমিক সুরক্ষার সুনির্দিষ্ট দিক-নির্দেশনা নেই। আর নির্দেশনা থাকলেও কবে তা কার্যকর হবে, সেগুলো স্পষ্ট করা হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের  নেতা নাজমুল হক প্রধান প্রমুখ।

বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, কেউ কেউ এই বাজেটকে উচ্চাভিলাষী ও স্বপ্নবিলাসী বলেছেন। স্বপ্ন দেখা তো আমাদের কাজ। বিএনপির নেতাদের সমালোচনা করেন নাসিম বলেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই বিএনপির নেতাদের এমন মন্তব্যের প্রসঙ্গে  নাসিম বলেন, সবচেয়ে সংকটে আছে বিএনপি। এখন আর আলোচনার সুযোগ নেই। বিএনপির সংকট উত্তরণের জন্য দেয়া করি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026